প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১১:১৮ এ.এম
রাজস্থলীতে আস্থা ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার আস্থা ইয়ুথ গ্রুপের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উথিনসিন হেডম্যানের কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সুজেল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এবং উপ আহ্বায়ক হাবীবুল্লাহ মিসবাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আস্থা প্রকল্পের ম্যানেজার রিতা চাকমা, উপজেলা ফিল্ড অফিসার টোকেন চাকমা।
সভায় বক্তারা সরকারি বেসরকারি বিভিন্ন প্লাটফর্মে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ইয়ুথ গ্রুপের সদস্যরা তাদের বিগতদিনের কার্যক্রমের পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল যুব সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এতে রাজস্থলী আস্থা ইয়ুথ গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com