হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ। এছাড়াও সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পুরো উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির মতো সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদক, বাল্যবিবাহ ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সকল বিভাগ ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com