প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:০০ এ.এম
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষ থেকে অফিশিয়াল প্রতিনিধি হিসেবে রাজস্থলী উপজেলার দুই বিশিষ্ট নেতাকে মনোনীত করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর এডভোকেট দীপেন দেওয়ানের স্বাক্ষরিত এক অফিসিয়াল প্যাডে এই মনোনয়ন নিশ্চিত করা হয়।
মনোনীত প্রতিনিধির মধ্যে চথোয়াইপ্রু মারমাকে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলা বিএনপির সহসভাপতি এবং জেলা বিএনপির অন্যতম সদস্য। অপরদিকে জিকু কুমার দে-কে উপজেলা ত্রাণ ও সমাজসেবা কমিটির দায়িত্ব প্রদান করা হয়। তিনি রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য।
দলীয় সূত্রে জানা গেছে, সাংসদের স্বাক্ষরিত ওই অফিসিয়াল পত্রে মনোনীত প্রতিনিধিদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। উপজেলা পর্যায়ে সরকারি উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ত্রাণ ও সমাজসেবা কার্যক্রম আরও বেগবান ও সুসমন্বিত করতেই এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর মনোনীত প্রতিনিধিরা সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং রাজস্থলী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সততার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com