হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, অবকাঠামো ও বাজার পরিস্থিতি পরিদর্শন করেছেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা যৌথভাবে উপজেলার ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু ও সংলগ্ন উপজেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট অবকাঠামোর বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
পরে তারা রাজস্থলী বাজারের সাপ্তাহিক হাট পরিদর্শন করেন। সেখানে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মনিটরিং ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, আর্মি ক্যাম্পের কর্মকর্তারা এবং গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com