রামু প্রতিনিধি
কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. শহীদুল্লাহ সিকদার। এছাড়াও কমিটিতে পদাধিকার বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন্নাহার সদস্য সচিব, ছড়াকার ও সাংবাদিক কামাল হোসেন অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছে।
রবিবার, ১৪ জুন, রবিবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দিয়েছেন। এ কমিটি আগামী ৬ মাস বিদ্যালয় পরিচালনা করবে মর্মে উক্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো. শহীদুল্লাহ সিকদার জানান, "আমি এর আগেও বিদ্যালয় পরিচালনায় ছিলাম। এ বিদ্যালয়ের মানদন্ড জেলা পর্যায়ে সুনাম রয়েছে। বৈশ্বিক মহামারী ও পাঠ্যক্রম পরিবর্তনে ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার মান কিছুটা কমেছে। শিক্ষার মান পুনরুদ্ধারে শিক্ষক ও কমিটি সম্মিলিতভাবে কাজ করবে"।
উল্লেখ্য ১৯৯২ সালে তৎকালীন শিল্পপতি ফারুক আহমেদ তার পিতা মাতার নামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এ প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com