এম. এ. রহমান সীমান্ত, উখিয়া
টেকনাফে র্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজি চালক সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব ১৫। ১৭ আগষ্ট ৪টা ১০ মিনিটের দিকে র্যাব ১৫ এর সিপিসি ১ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, শাপলা চত্বর বাজার এলাকায় হৃীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়।চেকপোস্ট চলাকালীন উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। তখন উপস্থিত সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করা হয়। এবং তার দেহ ও সিএনজি তল্লাশি করে সিএনজির যাত্রী বসার সিটের পিছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে ১(এক) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মৃত আবুল কলামের ছেলে সোলতান আহমদ (৩৮) পূর্ব রংগীখালী (লামাপাড়া),
বিষয়টি নিশ্চিত করে র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com