প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৩:০২ পি.এম
লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক

মো.গোলামুর রহমান, লংগদু
দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর চলমান অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার ( ১৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার লংগদু সদর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরি (৫০) কে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আটক করে লংগদু থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, লংগদু থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট ফেজ-2 পরিচালনা করে সন্তোষ চৌধুরী(৫০)কে আটক করা হয়। তিনি লংগদু উপজেলার আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠন, উপজেলা পেশাজীবি লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। চলমান ডেভিল হান্ট ফরজ -২ অপারেশনে লংগদু ইউপিয়স্থ তিনটিলা আসামীর নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে লংগদু থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু করে, আগামীকাল আদালতে প্রেরণ করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com