মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি:
দুর্গম পার্বত্য এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮১ জন রোগীকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
আজ ১১ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০৭২০ ঘটিকায় লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমের আওতায় লংগদু জোন থেকে ২টি শান্তি পরিবহনে সর্বমোট ৮১ জন চক্ষু রোগী, যার মধ্যে ৪১ জন মহিলা ও ৪০ জন পুরুষ, বিনামূল্যে চক্ষু অপারেশনের উদ্দেশ্যে চট্টগ্রামের পথে রওনা হন।
রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে ল্যান্স কর্পোরাল রাকিব এবং সৈনিক আল আমিন (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট)-এর নেতৃত্বে সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করবেন।
লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ফলে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com