হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া গ্রামের ১৩০টি পরিবারের মাঝে কম্বল তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, "অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি এই সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা মোঃ গোফরান, স্থানীয় গ্রামের কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com