হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজস্থলী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর হাফিজ আহমেদ সৈকত।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের বসবাসরত সকল জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক এবং উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। আমরা চাই পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসবগুলোকে আনন্দঘন পরিবেশে পালন করুক। তিনি আরো বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দূর্গাপূজা চলাকালীন সার্বক্ষণিক বাংলাদেশ সেনাবাহিনী একটি টিম টহল অবস্থায় দায়িত্ব পালন করবে।
এসময় মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক শিমুল দাশ, পুজা কমিটির সভাপতি অমল নাথ, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকারসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com