নিজস্ব প্রতিবেদক।।
‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। অভিনয় ও শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। এ সময় জনপ্রিয় অভিনেত্রী ও র্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পাভেল আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমীর পারভেজ। সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নুর। অনুষ্ঠানে ‘শপনো শোহর প্রপার্টিজ লিমিটেড’ (এসএসপিএল)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে পাভেল আল মামুন বলেন, ‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা ছিল অত্যন্ত কঠিন। পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে চলচ্চিত্রটি নির্মাণ সম্ভব হয়েছে। এ জন্য তিনি চলচ্চিত্রটির নির্দেশক আমীর পারভেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, আমীর পারভেজই তাঁকে এ চরিত্রের জন্য প্রস্তুত করেছেন।
পেশাগত জীবনে পাভেল আল মামুন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) কর্মরত আছেন।
এ সম্মাননা অর্জনে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com