দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বিস্তার রোধে রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গামাটির জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিভিল সার্জন নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে যেকোনো তথ্য যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনি অনেক সময় ভিত্তিহীন গুজব ও অপপ্রচার সমাজে নানামুখী অস্থিরতা সৃষ্টি করছে। তাই কোনো তথ্য সঠিক কিনা তা পুরোপুরি যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সত্য ও নির্ভুল তথ্য প্রচারে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ কেবল একক কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়; এজন্য সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com