ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁওুঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইমাম হোসাইন পশ্চিম হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁওুঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
তবে ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com