মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বাঁশসহ তাঁকে আটক করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীপথে পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বৈধতা-সংক্রান্ত অসংগতি পাওয়া যায়।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দ করা বাঁশ বন বিভাগ, বান্দরবানের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com