হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক অংচাথুই মারমা এবং কলেজের অন্যতম প্রবীণ কর্মচারী প্যাহ্লাঅং মারমার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ূব নূরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ফরিদ মিয়া তালুকদার এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিক মিয়া তালুকদার।
কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের প্রভাষক বিজয় কুমার বড়ুয়া, অর্থনীতি বিভাগের প্রভাষক ভবতোষ চক্রবর্তী, রসায়ন বিভাগের প্রভাষক মোছাম্মৎ জায়তুন নূর বেগম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রুস্তম আলী এবং ইংরেজি বিভাগের প্রভাষক সুকান্ত বড়ুয়া প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী প্রভাষক অংচাথুই মারমা এবং কর্মচারী প্যাহ্লাঅং মারমার দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন। বিশেষ করে কলেজের শুরু থেকে আজ পর্যন্ত এর উন্নতি, অগ্রগতি ও শিক্ষার আলো ছড়ানোর ক্ষেত্রে বিদায়ী প্রভাষক অংচাথুই মারমার অসামান্য ত্যাগ এবং অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক ও কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com