মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না। অহিংসা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়েই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজক মুখ সর্বজনীন বৌদ্ধ বিহারে আয়োজিত ঐতিহ্যবাহী কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে জোন অধিনায়ক পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ভিক্ষু, ধর্মপ্রাণ বৌদ্ধ পুণ্যার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের পক্ষ থেকে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় একটি ক্লাবের যুবকদের মাঝে জার্সি ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com