কাপ্তাই প্রতিনিধি।।
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের মধ্যে থাকা উদ্যম ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ, প্রশিক্ষণের জন্য নতুন প্রশিক্ষণার্থী বাছাই এবং যুবঋণের চেক বিতরণ করা হয়।
সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশীদ এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের নেতৃত্বে সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য আগ্রহী প্রশিক্ষণার্থীদের বাছাই করা হয়। এ ছাড়া মিতিঙ্গাছড়ি এলাকার যুব নেত্রী থুইনোচিং মারমাকে এক লাখ টাকার যুবঋণের চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com