প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১১:৫৪ এ.এম
পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে ০৭ই নভেম্বর ২০২৬ “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ নভেম্বর ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাছেদ মিয়া।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, পানছড়ি থানার এসআই সদানন্দ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক রূপময় চাকমা,বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিবসের চেতনা আজও অনুপ্রেরণা যোগায়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com