মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির লক্ষীছড়ি জোনের উদ্যোগে ইন্দ্রসিংপাড়া এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্থানীয়দের তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৯ নভেম্বর) লক্ষীছড়ি জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া এলাকায় পরিচালিত লং রেঞ্জ প্যাট্রোলের (এলআরপি) অংশ হিসেবে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান ফাইয়াজের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে পূর্বনির্ধারিত তালিকাভুক্ত কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কাছে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের প্রয়োজন মেটাতে সহায়ক হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com