নিজস্ব প্রতিবেদক::
গত ০৯/১১/২০২৬ তারিখ রাত পোনে ৯টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলেন- খাগড়াছড়ি পৌরসভার ০৬নং পৌর ওয়ার্ডের শালবন, গরুরগাড়ী গ্যাপ এলাকার মৃত সাহেব আলী-বেগম রেখা এর ছেলে মোঃ সিজান (২৪) ও একই ওয়ার্ডের শালবন, মোহাম্মদপুর, তাহের হুজুরের বাড়ীর পার্শ্বে মোঃ নুরু মাঝি - মোছাঃ বকুল বেগম এর ছেলে মোঃ ইউসুফ (২২)।
সূত্রে জানা জায়- ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য নিজ হেফাজতে রাখিয়াছে মর্মে স্বীকার করে।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার মামলা নং-০৬, তারিখ-১০/১১/২০২৬ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে থানা অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com