সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২৪৪ নং লোগাং মৌজার নতুন মৌজা প্রধান হিসেবে যোগদান করেছেন ইলেন ত্রিপুরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যোগদানকালে নবনিযুক্ত মৌজা প্রধান ইলেন ত্রিপুরা বলেন, মৌজার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মৌজাবাসীর কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মৌজার সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন নবনিযুক্ত মৌজা প্রধানকে শুভেচ্ছা জানিয়ে সরকারি নিয়ম-নীতি অনুসরণ করে মৌজাবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com