বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদ। গত রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি দুর্গত মানুষের হাতে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেন।
ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে উপস্থিত জনগণের উদ্দেশ্যে জেলা আমির বলেন, “জামায়াতে ইসলামী সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকের মতো আগামীতেও পাহাড়বাসীর সুখে-দুখে জামায়াতে ইসলামী পাশে থাকবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, সদর উপজেলা আমির এডভোকেট মুহাম্মদ সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহাদাত হোছাইন, সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মুহাম্মদ এমরান, রোয়াংছড়ি উপজেলা সেক্রেটারি নেছার উদ্দিন, বেলাল উদ্দিন ও দেলোয়ার হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তারাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উথাইচিং মারমা, তারাছা ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস নুই মাক্কি মার্মা, কারবারি চিতা মং মার্মা এবং বৌদ্ধ ধর্মের শ্রদ্ধেয় গুরু ভান্তেসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com