
সদ্য বিদায়ী ইউএনও কাজী শামীম তাঁর কর্মকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, রামগড়ে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের কাছ থেকে পাওয়া সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। নবাগত ইউএনও’র নেতৃত্বে রামগড়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। বক্তব্য শেষে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সার্ফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রুপালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক আমজাদ হোসেন, পৌরসভার প্রকৌশলী অর্নব চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, সাংবাদিক মোহাম্মদ শাহেদ হোসেন রানা, সাংবাদিক সাইফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com