মোহাম্মদ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেওয়ান বাজার জামে মসজিদের পাশে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফেনী খালের ওপর নিজ অর্থায়নে ৬০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন আমতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব বদরুল আলম আযম।
স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, ফেনী খালের ওপর একটি সেতু নির্মাণের। সেতুটি না থাকায় খাল পারাপারে এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ করে দৈনন্দিন চলাচল ও যাতায়াতের ক্ষেত্রে নানা অসুবিধার সৃষ্টি হতো।
এলাকাবাসীর চলাচলের সুবিধার কথা বিবেচনা করে বদরুল আলম আযম নিজ অর্থায়নে ৬০ ফুট দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করে দেন। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এলাকাবাসীর যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সেতুটি নির্মাণে সহযোগিতার জন্য বদরুল আলম আযমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com