প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১০:১১ এ.এম
রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো কৃতি ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় গর্জনতলীস্থ লোকনাথ ধাম প্রাঙ্গণে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লোকনাথ ধাম পরিচালনা পর্ষদের সভাপতি সুদর্শন চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রামেশ্বর চন্দ্র শীল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেশ্বরানন্দ আশ্রমের অধ্যক্ষ সুব্রত মহারাজ, শিক্ষক কমল মজুমদার, অধ্যাপক শ্যামল রুদ্র, রামগড় প্রেসক্লাবের সহ-সভাপতি শুভাশীষ দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী ও সম্পাদক স্বপন দে।
লোকনাথ ধামের সাধারণ সম্পাদক সমীর দেবনাথ জানান, ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার প্রথমবারের মতো মোট ১১২ জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শ্রী শ্রী লোকনাথ ধামের ভূমিদাতা, উপজেলার বিভিন্ন এলাকার ১০টি মন্দিরের নেতৃবৃন্দ এবং লোকনাথ ধামের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই সার্বজনীন লোকনাথ ধামের ভূমিদাতা স্বর্গীয় গৌরাঙ্গ কুমার দেবনাথ ও রুহিনী দেবনাথের স্মরণে প্রধান ফটক (গেইট) শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের লোকনাথ বাবার মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com