নানিয়ারচর প্রতিনিধি:
রাঙামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর সাদাত মো. শাহরিয়ার শামীম। নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি আরও বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের মাধ্যম নয়, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি করে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের খামার গড়ে তোলার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
এসময় তিনি নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com