মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার এর সাথে রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু বলেন, উপজেলার যেকোনো উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা সবসময় উপজেলা প্রশাসনের পাশে থাকবে।
এসময় রামগড়ের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার তাঁর বক্তব্যে বলেন উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা তিনি কামনা করেন, এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সভাপতি শুভাশিষ দাস, সহ-সভাপতি মো.বাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন কিরন, সদস্য এমদাদ খান, মাসুদ রানা, মোহাম্মদ শাহেদ হোসেন রানা, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, তুহিন নিজাম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com