নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলার গোলসাছড়ি জনবল বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৬ষ্ঠ তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেয় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
আয়োজনে ধর্মীয় দেশনা দেয় নানিয়ারচর রত্নাংকুর বন বিহার অধ্যক্ষ ধুতাঙ্গ সাধক শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাস্থবির সহ,বিভিন্ন বিহারের ভিক্কুদ্বয়।
এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রণ বিকাশ চাকমার স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল উপজেলা বিএনপির সভাপতি মো নুরুজ্জামান ও জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মালম্বী দায়ক দায়িকারা কল্পতরু দান,বুদ্ধমূর্তি দান,চিবরদান,অষ্টপরিষ্কার দান সহ নানা বিদ দানের মাধ্যমে পার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com