প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৪:০২ পি.এম
পানছড়িতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০.০০ ঘটিকায় পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, পানছড়ি উপজেলা, খাগড়াছড়ির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পানছড়ির ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সাইমুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ-নাত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইউসুফ আলী বলেন, শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীর সুন্দর সমাজ গঠনে শিশুদেরকে সুশিক্ষা ও সৎ চরিত্রে গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com