মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১নং ওয়ার্ডের ৯ নাম্বার পোস্টের পাশে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা একই জাগার মালিক দুজনেই দাবীদার।
সরজমিনে ঘুরে উভয় পক্ষের সাথে কথা বলে জানাযায়, আবু সাহেদ জায়গা ক্রয় করেছে সত্য এবং ফজিলাতুন্নেছার জায়গা আছে সেটাও সঠিক। তবে আবু সাহেদ যার কাছ থেকে জায়গা ক্রয় করেছে ওয়াজ উদ্দীন তিনি জায়গা বুঝিয়ে দিতে অক্ষম।
এসব বিষয়ে আবু সাহেদ বলেন, আমি ওয়াজ উদ্দীন থেকে ২০২৫ সালে জায়গা ক্রয় করি। তখন থেকে আমার জমিতে বিভিন্ন ফসল করে আসছি। এবং ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কয়েকদিন যাবত মোস্তফা উক্ত জায়গা তার মায়ের বলে আমাদের উপর হামলা হামলা করে যাচ্ছে। দ্রুত সময়ে আমি এর প্রতিকার চাই। আমার কাছে ওয়াজ উদ্দীন তৃতীয় শ্রেনীর ৯৫ শতাংশ জায়গা বিক্রি করে। নাম জারি করেও দেয় তিনি। কিন্তু এখন সে জায়গা বুঝিয়ে দিতে গিয়ে অস্বীকার করছে। অথচ আমারা এখানে পেপে বাগান করি, আগর গাছ লাগাই। মোস্তফা ও তার লোকজন দিয়ে পুরো বাগান কেটে ধবংস করে দেয়। এসব বিষয়ে দ্রুত সমাধান চায় পরিবরটি।
এবিষয়ে ওয়াজ উদ্দীন বলেন,আমি ২৫ সালে জায়গা বিক্রি করি। আমি আবু সাহেদের কাছে ধানের জমিন বিক্রি করি। আমার রেকর্ডীয় জায়গা থেকে ৯৫ শতাংশ জায়গা, আমি সাহেদের নামে নাম জারি করে দিয়েছি। এখসন তারা টিলা জমি দাবী করছে।
এদিকে ফজিলাতুন্নেছার ছেলে স্বামী মোহাম্মদ আলী সরদার জানায়, আমার স্ত্রীর নামে ৮০/৭৯ "র রেকর্ডীয় জায়গা আবু সাহেদ দখল করতে চাচ্ছেন। তারা ২৫ সালে ওয়াজ উদ্দীন থেকে জায়গা ক্রয় করে নিয়েছে। অথচ আজ কয়েক যুগ ধরে এ জাগায় আমরা বসবাস করে আসছি। তারা আমাদের লাগানো জলপাই বাগান সহ দখল করে এখন আমাদের নামেই মিথ্যা মামলা করে বসে আছে। এসব বিষয়ে স্থানীয় ভাবে বিচারও হয়েছিলো। তারা কোন বিচার মানতে রাজি নয়। আমরা দ্রুত মিথ্যা বানোয়াট হয়রানি থেকে মুক্তি চাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলাম জানায়, জায়গাটি আবু সাহেদ ওয়াজ উদ্দীন থেকে ক্রয় করেছে জানি। এখন একই জাগার মালিক দুজন হওয়ায় জামেলা প্রতিনিয়ত বাড়ছে। দ্রুত সময়ে উভয় পক্ষের মাঝে আপোষ মিমাংশা হওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com