
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এতে ১৩টি পরিবারের মধ্যে মোট ৩৯ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও সদস্য মোশাররফ হোসেন এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক (অঃদাঃ) সাদিয়া আফরিন কচিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাতে খাগড়াছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com