সৈয়দ এম এ বাসার, পানছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে পানছড়ি প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় পানছড়ি প্রেসক্লাবের সৌজন্যে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ফারহানা নাসরিন পানছড়ির উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তাঁরা।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com