মানিকছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. ইব্রাহীম (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ছদুরখীল এলাকায় নিজ বাড়ির আঙিনা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহীম ওই এলাকার মো. আবদুর রহিমের দ্বিতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি তাঁর একটি পা হারান। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com