রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা সদরের কৃষি ব্যাংক সংলগ্ন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
রাঙামাটি জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুনসুরুল হক, রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, মুড়ি, গুঁড়ো দুধ, চা-পাতা ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকসহ মোট ১০টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়।
এ সময় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকার কথা জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com