প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৮:১৬ এ.এম
রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত সাগর দেবনাথ (৬১) ওই এলাকার প্রয়াত জদু দেবনাথের ছেলে।
সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) একটি দল রামগড় থানা-পুলিশের সাথে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ব্যাক্তিকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়ির আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com