ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পটিয়া পিটিআইয়ের সাবেক চীফ ইন্সট্রাক্টর শামসুল আহসান। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের কৃতি সন্তান। জানা গেছে, তিনি ন্যায়পালের ভূমিকা পালন করবেন এবং প্রতিষ্ঠানের সার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন ।
২০ নভেম্বর পবিত্র জুমাবার সকালে প্রতিষ্ঠান মিলনায় ধনী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা- এজিএমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে আগামী দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার মোঃ আলম বিএসসি। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিগত সভার কার্যবিবরণী পেশ ও অনুমোদন করা হয়।
হিসাব প্রতিবেদন-২৬ এবং সংক্ষিপ্ত বাজেট উপস্থাপন করা হয়। ইসি প্রস্তাবিত নতুন পরিচালক হিসেবে তিনজনকে অনুমোদন করা হয়। এতে পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যালয়টির উন্নয়নে নানা পরিকল্পনা কথা তুলে ধরেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সম্পৃক্ত করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পরামর্শ দেন।
এর আগে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পরিচালক ও বিভাগীয় স্বাস্থ্য অফিস, চট্টগ্রামের পরিচালক ডাক্তার কামরুল আজাদ, প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক নাজেমুল ইসলাম হোসাইনি, সেলিম উল্লাহ ওয়াহেদী, প্রাক্তন জেনারেল সেক্রেটারি সাংবাদিক মোঃ রেজাউল করিম, আবছার কামাল, নুরুল আজিম, ফরিদুল আলম, মনছুর আলম, নূর মোহাম্মদ, এমদাদুল হক, মোবারেক উল্লাহ, ছৈয়দুল হক, সাহাব উদ্দিন, নাসির উদ্দিন, আবু তাহের সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান।
এজিএমে প্রতিষ্ঠানটির ২৪ জন পরিচালক সহ প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com