খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ি জেলা সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD-এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ৯টা টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারীর সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও SOD অনুযায়ী বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রহমান।
এ সময় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ও সহকারী কমিশনার (নেজারত শাখা) মো: সাজ্জাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com