বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণে এ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, গ্রামপ্রধান ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রসীতপন্থী ইউপিডিএফ সংকীর্ণ দলীয় ইস্যুকে কেন্দ্র করে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে। তাঁদের মতে, এ অবরোধ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী এবং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তারা অবিলম্বে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে অবরোধের বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com