শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল

মানিকছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ির মানিকছড়িতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মং-রাজবাড়ী প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মং-রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় তিনটহরী মাদ্রাসা, মানিকছড়ি বাজার মাদ্রাসা, তিনটহরী হিন্দু পাড়া, বাটনাতলী হরিচন্দ্র পাড়া, মাস্টার পাড়া, পান্নাবিল, এয়াতলং পাড়াসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, কর্ণৈল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন, রাজবাড়ী মুক্ত রোভার দলের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কুমার সুইচিংপ্রু সাইন বলেন, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছরের মতো এ বছরও পাহাড়ের সব সম্প্রদায়ের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *