বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

পানছড়ির শুকনাছড়ি থেকে অবৈধ সেগুন কাঠ জব্দ করলো ৩ বিজিবি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) দুপুরে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ টহল অভিযানে প্রায় ৬২.৪৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টহল দলটি শুকনাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধভাবে কাটা মূল্যবান বনজ সম্পদ উদ্ধার করে। পরে জব্দকৃত সেগুন কাঠ আইনানুগ প্রক্রিয়ায় পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়। বিষয়টি পানছড়ি বনবিভাগ অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *