বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

খাগড়াছড়িতে বিজিবির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। একই সঙ্গে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিজিবি।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় লোগাং ইউনিয়নের ডাইনচন্দ্রবাড়ী বিওপির দায়িত্বাধীন শেফালীর দোকানের মোড় এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক (বিজিওএম) লেঃ কর্নেল কামরান কবির উদ্দিনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা অবৈধ পুশইন প্রতিরোধ, সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয়দের আহ্বান জানান। পাশাপাশি আসন্ন তীর্থমুখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার বিষয়ে সবাইকে সচেতন করা হয়।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভয়ে ভোট প্রদানের জন্য জনগণকে উৎসাহিত করা হয়।

মতবিনিময় সভা শেষে ডাইনচন্দ্রবাড়ী ও রুপসেনপাড়া বিওপির দায়িত্বাধীন এলাকার শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক।

এছাড়া উপ-শাখা সীপক্স, খাগড়াছড়ির উদ্যোগে খাগড়াছড়ি সদরের আরও ১০০টি পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়। এতে মোট ৩০০টি পরিবার শীতবস্ত্রের সুবিধা পায়।

এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই বিশ্বাসকে ধারণ করে সীমান্ত এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *