বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগে তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
??

খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দর প্রকল্পে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি রামগড় স্থলবন্দর এলাকা ও বন্দর ভরাটের জন্য বৈরাগী টিলায় কাটা পাহাড় পরিদর্শন করে। এ সময় কমিটির সদস্যরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার জন্য পাহাড় ও বন্দর এলাকা থেকে মাটির নমুনা সংগ্রহ করেন।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করে কোনো উন্নয়ন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। পাহাড় কাটা বা অবৈধ মাটি ভরাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *