April 30, 2026, 8:23 pm
শিরোনাম :
ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জিএসি অর্থায়িত প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএ এর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলসুমা বেগমের ঘর নির্মাণে সহায়তা দিল বান্দরবান সেনাজোন কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ আলীকদমে ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান জরিমানা প্রদান বনের কাঠ জব্দ খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কৃষি, বসতবাড়ি ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা দিল ১২ বিজিবি
Notice :

সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জয়  সোনাদিয়া ফুটবল একাদশের 

ঈদগাঁও প্রতিনিধি।।

বিজয় দিবসকে হৃদয়ে ধারণ করে প্রয়াত সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো সাংবাদিক সংসদ কক্সবাজার। এ স্মরণ ও উদযাপনের আবহে আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে নাটকীয় লড়াই শেষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সোনাদিয়া ফুটবল একাদশ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০ মিনিটের  এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টিম সোনাদিয়া। প্রথমার্ধে রহিমের অ্যাসিস্টে অন্তর দে বিশালের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর আরো সংগঠিত খেলায় মোহাম্মদ সিফাতের গোল সনাদিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়।
পরাজয় এড়াতে শেষদিকে মরিয়া হয়ে ওঠে সেন্টমার্টিন ফুটবল একাদশ। ম্যাচ শেষ হওয়ার মাত্র দু’মিনিট আগে ইয়াসিন আরাফাত একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত রেফারি মো. নাসির উদ্দিনের শেষ বাঁশিতে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সেন্টমার্টিনকে।
এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাদিয়ার অন্তর দে বিশাল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আলা উদ্দিন বলেন, ‘আজকের এ প্রীতি ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি সাংবাদিকদের বন্ধন, সৌহার্দ্য ধরে রাখার একটি সুন্দর মাধ্যম। প্রয়াত সাংবাদিক এস, এম ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ। খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়ে তাকে স্মরণ করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- সাংবাদিক সংসদ কক্সবাজার’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাসানুর রশীদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস, এম জাফর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সরওয়ার রোমন, সমাজকর্মী আদনান সঊদ, ইরফানুল হাসান, তারেকুর রহমান সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।