মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
Notice :

মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমে মোট ২৪৭ জন পাহাড়ি নারী-পুরুষ ও শিশু চিকিৎসা গ্রহণ করেন। দুর্গম এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড এম্বুলেন্সের মেডিসিন স্পেশালিস্ট মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোহাম্মদ বোরহান উদ্দিন বায়োজি। তাঁদের তত্ত্বাবধানে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ঔষধ দেওয়া হয়।

এই মেডিকেল ক্যাম্পে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, স্ত্রীরোগ, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা তাদের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত এমন মানবিক উদ্যোগ গ্রহণ করলে পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *