মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা

গুইমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
oplus_1024

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
সারা দেশেরমত পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীরমাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
এর পরেই উপজেলা প্রশাসনের পক্ষে গুইমারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না। গুইমারা থানার পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহরাওয়ার্দী। গুইমারা উপজেলা বিএনপির পক্ষে পুষ্প অর্পন করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ নেতাকর্মীরা।
এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, গুইমারা প্রেসক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয় গুইমারা শহীদ মিনারে।  বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মিনারে।
পরে সকাল সাড়ে ৯টায় গুইমারা মডেল হাই স্কুল মাঠে জাতীয় পাতাকা উত্তোলন এবং গুইমারা বাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না। এসময় গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহরাওয়ার্দীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও বলেন- এই বিজয় এসেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য মা-বোনের ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের নেতৃত্ব ও আহ্বানে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের সাহস ও ত্যাগের কারণে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক।
বিজয় দিবস আমাদের কেবল আনন্দের দিন নয়—এটি দায়িত্বের দিনও। এই বিজয়ের চেতনাকে ধারণ করে আমাদের গড়ে তুলতে হবে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, শিক্ষিত ও মানবিক বাংলাদেশ। দেশপ্রেম যেন শুধু দিবস উদযাপনে সীমাবদ্ধ না থাকে; বরং আমাদের কাজ, আচরণ ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে পুলিশ,  আনসার ভিডিপি, সরকারি- বেসরকারি বিদ্যালয়সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এসময় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এদিকে বিজয় দিবস উপলক্ষে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *