শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায়

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিতে খাগড়াছড়ি জেলা পুলিশের প্রস্তুতি সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—সে লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত চার্চের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *