মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
Notice :

খাগড়াছড়িতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এক আলোচনা সভা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, “আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্ব ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি। রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো তারুণ্য।”

তিনি আরও বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ গড়ে তুলতে তরুণদের আত্মনিয়োগ করতে হবে। এতে একদিকে যেমন ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা আসবে, অন্যদিকে দেশও এগিয়ে যাবে উন্নয়নের পথে।

আলোচনা সভায় বক্তারা একযোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে দায়িত্বশীল, সৃজনশীল ও সচেতন নাগরিক হিসেবে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, তারুণ্যের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলিই পারে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, তরুণ প্রজন্মের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলেই এমন আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ী উল্লেখ করে নিয়মিতভাবে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *