বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

খাগড়াছড়িতে ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের মঙ্গল চান পাড়াস্থ খালপার খোলা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুইনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলচান পাড়ার কার্বারী বিহারী ত্রিপুরা, আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট কাপিরি চাকমা এবং খাগড়াছড়ি ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা।


আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃণমূল উন্নয়ন সংস্থা–আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

অনুষ্ঠানস্থলে টানানো বিভিন্ন পোস্টারে ‘নির্বাচন ভোটাধিকার মুক্তপাক, বাংলাদেশ এগিয়ে যাক’, ‘আমার ভোট, আমার অধিকার—যোগ্য প্রার্থীকেই দেবো’, ‘ভোটের অধিকার সবার সমান’—এ ধরনের সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।

আলোচনা সভার শুরুতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে ইয়ুথ গ্রুপের সদস্যরা ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।

অনুষ্ঠান শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার বিষয়ে বাস্তব ধারণা দিতে একটি মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *