মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

খাগড়াছড়িতে সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চেক বিতরণ

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ও আহতদের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয় এবং দোকান-দোকান মালিকদের ক্ষতি হয়।

প্রতি ক্ষতিগ্রস্তের পূর্ণবাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের’ মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে সংহিসতায় আহত ৭ জনকে ১০ হাজার টাকা করে এবং ক্ষতিগ্রস্ত ২৮টি দোকানকে ২০ হাজার টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *