প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৩:৫২ এ.এম
বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর প্রয়াণ দিবস পালিত

বিলাইছড়ি উপজেলার কৃতি সন্তান, ৬ষ্ঠ সংগীতিকারক,অগগমহাসদ্ধম্মজ্যোতিকধ্বজ,পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সংঘরাজ, প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথপরোর ১৮ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় কেরনছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে সংঘদান, অষ্ঠপরিস্কার দান,পিন্ডদান ও ধর্মীয় আলোচনা সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ আর্য্যলঙ্কার মহাথের,সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথেরো,শাক্যপ্রিয় ভিক্ষু, শাসন জ্যোতি ভিক্ষু, ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন চাকমা,সুশীল কার্বারী, দশবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরতি চাকমাসহ ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com